সোমবার, ৬ জুলাই, ২০১৫

ধোবাউড়ায় আওয়ামীলীগের ইফতার মাহফিল।

ধোবাউড়া প্রতিনিধিঃ ধোবাউড়ায় গতকাল আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডঃ প্রমোদ মানকিন এমপি । উপজেলা  আওয়ামীলীগ সভাপতি এডঃ আব্দুল মান্নান আকন্দ এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, যুবলীগ আহব্বায়ক ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর, ছাত্রলীগ সভাপতি আঃ বারেক প্রমুখ। এ সময় বিএনপি নেতা সুজন আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে প্রধান অতিথি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

শনিবার, ২৭ জুন, ২০১৫

হালুয়াঘাটে বাংলাদেশ পুলিশসার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

হালুয়াঘাট ব্যুরো থেকে মোঃ আব্দুল হক লিটনঃ ২৭ জুন বাংলাদেশ পুলিশসার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে  হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নের গাঙ্গীনার পার নামক স্থানে   উন্মুক্ত জলাশয়ে প্রায় ৫০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। অবমুক্ত করণ মাছের মধ্যে ছিল রুই,কাতল,মৃগেল, সরপুটি,ও কার্পজাতীয় মাছ। এসময় উপস্থিত হয়ে পোনামাছ অবমুক্ত করেন হালুয়াঘাট থানা অফিসার ইনর্চাজ মোঃ জাকিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ শহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ আনোয়ার খোকন, অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও হালুয়াঘাট থানার অফিসার, পুলিশ সদস্য ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

ধোবাউড়ায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম:  শুত্রুবার  ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল করিম এতিমখানা মাদ্রাসায় আয়োজিত সভায় উপজেলা বিএনপির একাংশের সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে নতুন ধারার যে রাজনীতি উপহার দিয়েছিলেন , তা কেউ ধংস করতে পারবে না। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  গোলাম রব্বানী বি.এস.সি, সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক  নাছিমা আক্তার রুচি, যুগ্ম সম্পাদক ফরহাদ রব্বানী সুমন, সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ডলার, কৃষক দলের য্গ্মু আহবায়ক নয়ন মন্ডল,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন খান, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ও সমাজতান্ত্রিক দলের সাধারন সম্পাদক রাজু রায়হান, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম সুমন,  ফরহাদ আল রাজী, এস এম শামীম, রাজু খান  প্রমূখ।

শুক্রবার, ১৯ জুন, ২০১৫

ধোবাউড়ায় সমাজকল্যান প্রতিমন্ত্রী কর্তৃক দুটি স্থাপনার ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিভিন্ন সামগ্রী বিতরণ: ইউএনও’র কক্ষে রুদ্ধদ্বার বৈঠক


ইকবাল কবির মানিক : গতকাল বৃহ:বার সকাল ১১টায় ধোবাউড়া সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং পরে দুপুর ১২টায় ৮৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এলজিইডি’র তত্বাবধানে খালেক এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক  গোয়াতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে গোয়াতলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যান প্রতিমন্ত্রী। অন্যান্যদের মাঝে  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন প্রমুখ। পরে প্রতিমন্ত্রী ধোবাউড়া উপজেলা পরিষদ চত্ত্বরে সুইচ টিপে তিনটি গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন। পাশাপাশি  ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনকে একটি সিএনজি, দু:স্থদের মাঝে ঢেউটিন ও চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী, বাদ্যযন্ত্র  বিতরণ করেন। এছাড়াও ধোবাউড়া উপজেলা দক্ষিণ গৌরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন এবংসাতারখালি খাল উপ প্রকল্পের ৪ ভেল্ট বিশিষ্ট বেগুলেটর নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। অন্যদিকে অনুষ্ঠান শেষে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মী,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এবং প্রশাসনের কর্মকর্তাগণকে নিয়ে স্থানীয় সাংবাদিকদের ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন সমাজ কল্যান প্রতিমন্ত্রী।