শিক্ষাপাতা

প্রথম আলো শিক্ষাপাতা

এইচএসসি পরীক্ষা–২০১৬

আরও ছয় বিষয়ে সৃজনশীল প্রশ্ন

২০১৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা থেকে আরও ছয়টি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। এ বিষয়গুলো হলো: অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল।

একই বছরে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা এবং আলিম পরীক্ষায় অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিগগির এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামি শিক্ষা বিষয়েও সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করা হবে।
এইচএসসিতে ২০১২ সালে এই পদ্ধতি চালু হয়। চলতি বছর পর্যন্ত এইচএসসিতে ১২টি ও আলিমে তিনটি বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নপত্রে। এসএসসি পরীক্ষায় মোট ২৯টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির পরীক্ষা চালু করা হয়েছে।

 

এইচ এসসি সি পরীক্ষার সিলেবাস-২০১৫

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সাজেশন্স