ধোবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান অব্যহত থাকায় বেকায়দায় পড়েছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা। ধোবাউড়া বাসস্ট্যান্ড সহ পুরাতন বাস স্ট্যান্ড, হাসপাতাল মোড়, ভূট্টা, পঞ্চনন্দপুর টেম্পু স্ট্যান্ড সহ বিভিন্ন গোপন আস্তানায় পুলিশের অভিযানে সাধারণ জনগণের মনে স্বস্থি ফিরে আসছে। ধোবাউড়ার অভিভাবক মহলের কেউ কেউ বলছেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাঝে মাঝে বিভিন্ন পয়েন্টে জনতার সাথে পুলিশের মত বিনিময়ের আয়োজন করলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন