ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামীলীগের দুইজন প্রার্থী মনোনয়ন পত্র
জমা দিলেও শেষ পর্যন্ত বর্তমান বহুদলীয় সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট
প্রমোদ মানকিনকেই নৌকার মাঝি করে পাঠানো হয়েছে। মনোনয়ন লাভের পর ৩০ নভেম্বর বিকেলে
ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নের
নেতা-কমীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। মিছিলে মিছিলে জনতার আগমনে শেষ পর্যন্ত
কর্মী সভাটি জনসভায় পরিণত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান
আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট প্রমোদ মানকিন বলেন, দেশ আজ
চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বিএনপি ও জামায়াতের ধ্বংসলীলায় সাধারণ মানুষ আজ
জিম্মি হয়ে পড়েছে। রাস্তা ঘাটে, বাসে ট্রেনে জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মারছে।
আসলে তারা কী চায়? আমরা বারবার তাদেরকে আলোচনার প্রস্তাব দিলেও অযৌক্তিক অজুহাত
দেখিয়ে আলোচনার টেবিলে না এসে দেশের নিরীহ মানুষ গুলোকে কুকুরের মতো মারছে। আর
ধ্বংস করছে অবকাঠানো, ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় আমরা নিরব দর্শকের ভূমিকায়
থাকতে পারিনা। এ সময় বিএনপি’র বিরোদ্ধে প্রতিবাদী শ্লোগানে শ্লোগানে সমাবেশ মুখোরিত
হয়ে উঠে।সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ
বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ হেলাল উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান সহ হালুয়াঘাট ও ধোবাউড়ার আওয়ামীগ,যুবলীগ,
ছাত্রলীগ, কৃষকলীগ এর নেতৃবৃন্দ।
উল্লেখ্য বক্তারা সবাই তাদের বক্তব্যে আগামী দিন গুলোতে বিএনপি-জামায়াতের যে
কোন অপকর্মের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান
জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন