গতকাল ২১ ফেব্রুয়ারি শুক্রবার ধোবাউড়া
উপজেলার সাদা মনের মানুষ আলহাজ্ব জোনাব আলী এই পৃথিবীর সকল মোহ-মায়া ত্যাগ করে চির
নিদ্রায় চলে গেলেন। বৃহষ্পতিবার রাত আটটায় হঠাৎ করেই অসুস্থ অনুভব করলে দ্রুত ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হলে রাত ২টায়
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্তব্যরত ডাক্তাররা জানান, মস্তিষ্কে অতিঃ
রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার
শিক্ষার্থী, ভক্ত ও গুণগ্রাহীদের মাঝে
শোকের ছায়া নেমে আসে।
১৯৮৫ সালে সাবেক নেত্রকোনা জেলার সেরা শিক্ষক
নির্বাচিত হন ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান
শিক্ষক আলহাজ্ব জোনাব আলী। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য
হলো- ধোবাউড়া আদর্শ কলেজ,
ধোবাউড়া বহুমুখী
উচ্চ বিদ্যালয়, ধোবাউড়া বিন্দুবাসিনী
বালিকা উচ্চ বিদ্যালয় সহ অনেক সেবামূলক প্রতিষ্ঠান। ২০০৮ সালে ধোবাউড়ার সাদামনের
মানুষ হিসেবে রাষ্ট্রপতি পদকে ভূষিত হন তিনি। শুক্রবার বেলা সাড়ে তিনটায় ধোবাউড়া
উপজেলা পরিষদ চত্ত্বরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় আসন্ন উপজেলা
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থী, আত্মীয়স্বজন, ভক্ত ও গুণগ্রাহী অংশ
গ্রহণ করে। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন