ডেস্ক রিপোর্ট:
ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনকে কেন্দ্র করে গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সামসুল হক বিভিন্ন স্পটে মোবাইল কোর্ট বসিয়ে অবৈধ যানবাহন আটক ও জরিমানা আদায় করেন। এতে পাল্টে যায় ধোবাউড়ার নির্বাচনী রাস্তাঘাটের চিত্র। অবৈধ গাড়ীর বহর চোখে পড়ছেনা। পাশাপাশি প্রার্থীদের মাঝে ফিরে এসেছে নির্বাচনী আচরনবিধির প্রতি শ্রদ্ধাবোধ। উল্লেখ্য গত ১৭ ফেব্র“য়ারি উপজেলা রিটার্নিং অফিসার বাছাইকৃত প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত এক বৈঠক করেন। এ বৈঠকে অনেক প্রার্থী উপস্থিত ছিলেন না। ফলে আচরণবিধি অনুসরণ না করেই অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। এতে একদিকে যেমন প্রার্থীদের মধ্যে শুরু হয়েিেছল লাগামহীন অর্থ ব্যয়ের প্রতিযোগিতা অপরদিকে রাস্তাঘাটে চলাচল করা সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্কও ছিল চরমে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ায় সাধারণ জনগনের পক্ষ থেকে উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সামছুল হককে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক জানান, নির্বাচনী আচরণবিধি যেই লঙ্ঘন করবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর সাধারণ মানুষের নিরাপত্তাবিধান ও সুষ্টু নির্বাচনের স্বার্থে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মোবাইল কোর্ট প্রার্থীদের জন্য অনুকূল না প্রতিকূল এ ব্যাপারে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী শওকত উসমান(টিউবওয়েল) জানান, কারো জন্য ভালো না হলেও আমার জন্য ভালো হয়েছে। আমি শোভাযাত্রায় বিশ্বাসী নই। শোভাযাত্রার মাধ্যমে সাধারণ জনগনের সাথে মতবিনিময় করার কোন সুযোগ থাকেনা। আমি জনগণের কাতারে আছি এবং সাধারণ জনগন যদি আমাকে ভালোবাসে তাতেই আমি সন্তুষ্ট।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন