ডেস্ক রিপোর্ট: ৩০ নভেম্বর রবিবার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় পোড়াকান্দুলিয়াউিনিয়ন কমিউনিটি হাসপাতাল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পোড়াকান্দুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল পালোয়ানএর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান এবং প্রধান বক্তা হিসেবে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: আসাদুজ্জামান আকন্দ সাগর উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডেভিড রানা চিসিম, উত্তরণ এম সাংমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম শাহ আলম, বঙ্গবন্ধুর একনিষ্ট ভক্ত পুলক কান্তি পাপ্পু কর, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম, শামছুর রহমান, শক্তি মানকিন, বুলবুল, মিলন সরকার, খাইরুল ইসলাম, আজহারুল ইসলাম, এনায়েত কবির, সাগর, জাবির, মিন্টু চাম্বুগং, অঙ্কুর মানকিন, পপি ডিব্রা, অমিত হাসান নোমান, রুপন ভাস্কর প্রমুখ। সভায় সঞ্চালকে দায়িত্বে ছিলেন পোড়াকান্দুলিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাসেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো: শওকত উসমান তার বক্তব্যে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ছাত্রলীগকে আরো বেিিশ সক্রিয় হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সরকারী উন্নয়নমূলক কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নে ছাত্রলীগকে সদা সজাগ থাকার আহ্বান জানান। অন্যান্য বক্তারাও ছাত্রলীগের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যে কোন অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন