বিশেষ প্রতিনিধি: ধোবাউড়া উপজেলাধীন দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের অন্তর্গত দীঘলবাগ হতে পূর্ব কালিকাবাড়ী খেয়াঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাঁচা সড়ক পূণনির্মাণ/সংস্কার করে দিচ্ছে কারিতাস বাংলাদেশ, ধোবাউড়া আঞ্চলিক শাখা। এ সড়কটি মুলত নীতাই নদীর বেড়ী বাঁধ হিসাবে চিহ্নিত। এ সড়কটি গত বর্ষায় নীতাই নদীর পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ হয়। স্থানে স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়। অনেক স্থানে মাটি সড়ে গিয়ে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি মেরামত বা পূণ:সংস্কার করা না হলে পরবর্তী বর্ষায় নীতাই নদীর পাহাড়ী ঢলে দুকূল প্লাবিত হয়ে কৃষি জমিতে পানি ঢুকবে এবং জমিতে ও ফসলে বালি পরে কৃষকের সর্বনাশ করবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গাজীউর রহমান এর প্রস্তাবে সাড়া দেয় কারিতাস বাংলাদেশ এর ধোবাউড়া শাখা। কাজের বিনিময়ে অর্থ প্রদানের ভিত্তিতে স্থানীয় জনসাধারণের প্রত্যক্ষ অংশ গ্রহণের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তাছাড়াও গত বর্ষায় ক্ষতিগ্রস্থ অসহায় ৯০টি পরিবারকে আবাসনের জন্য এক কালীন আর্থিক সহায়তার প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেয় কারিতাস বাংলাদেশ এর ধোবাউড়া শাখা।
এ লক্ষ্যে গত ০৫ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ঘটিকা হতে বেলা ১ ঘটিকা পর্যন্ত দীঘলবাগ গ্রামের স্বগীয় নরেন্দ্র মাশাই এর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ গাজীউর রহমান এর সাথে মত বিনিময় সভা করেন কারিতাস বাংলাদেশ, ধোবাউড়া শাখার প্রতিনিধিগণ। উক্ত মত বিনিময় সভায় চেয়ারম্যন জনাব মোঃ গাজীউর রহমান সহ ইউনিয়ন পরিষদের পক্ষে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সাহিদ ও আবুল মেম্বার উপস্থিত ছিলেন।
কারিতাস বাংলাদেশ ধোবাউড়া আঞ্চলিক কার্যালয়ের পক্ষে গ্রোগ্রাম অফিসার সহ মোঃ রফিক মিয়া, প্রাণচিস, বিকাশ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণের মধ্যে গণদ মানকিন, জন মানকিন, হোসেন ডাক্তার, নয়াপাড়া নিবাসী মতি মিয়া, নূর ইসলাম, মোস্তফাসহ অন্যান্য আরো অনেক গণ্যমান্য ব্যক্তি উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
০৮ ফেব্রুয়ারি উভয় পক্ষের প্রতিনিধিগণের উপস্থিতিতে সড়কটির মাপ দেয়া হয় এবং খুব শীঘ্রই মাটি কাটার কাজ শুরু হবে বলে জানা যায়। তাছাড়াও ৯০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণের কাজটিও কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানা যায়। উক্ত কার্যাবলীর জন্য ইউনিয়ন পরিষদের পক্ষে এবং স্থানীয় জনসাধারণের পক্ষ্যে চেয়ারম্যান জনাব মোঃ গাজীউর রহমান কারিতাস বাংলাদেশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।