রবিবার, ৮ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


স্টাফ রিপোর্টার : ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে ধোবাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ, সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা এবং তৃণমুল পর্যায়ের নারীবৃন্দের অংশগ্রহনে উপজেলা পরিষদ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে একটি সুবিশাল র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন রুচি, ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ হেলাল উদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সভায় বক্তারা নারী উন্নয়নের ধারা যাতে অব্যহত থাকে তার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে ৭ মার্চ শনিবার ধাইরপাড়ায় স্কাউট সমাবেশের সমাপনী দিনে ধোবাউড়া উপজেলায় স্কাউট এর উন্নয়নে যেকোন ধরনের সহযোগিতার ঘোষনা দেন উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা।