রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

ধোবাউড়ায় দুর্নীতি বিরোধী নতুন সংগঠনের আত্নপ্রকাশ


ডেস্ক রিপোর্ট: ধোবাউড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে উঠতি বয়সের তরুন প্রজন্মের উদ্যোগে এক নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। “জাগো ধোবাউড়া ফাউন্ডেশন” নামে এই সংগঠনটির মুখপাত্র হিসেবে সানি মহারথীর নাম প্রকাশ করা হয়েছে। গত ২৮ নভেম্বর সংগঠনটি ধোবাউড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দুর্নীতিকে না বলুন’ এই ব্যানারে গণ স্বাক্ষর কর্মসূচী পালন করে। উপজেলার সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের অনেকেই এই গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ গ্রহন করে স্বাক্ষর প্রদান করেন।
স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এই সংগঠনটির মিডিয়া পার্টনার হিসেবে ধোবাউড়ার একমাত্র অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ ধোবাউড়া’ সহযোগিতার হাত বাড়িয়েছে।
জাগো ধোবাউড়া ফাউন্ডেশনের মুখপাত্র সানি মহারথী জানান, বর্তমানে তাদের সংগঠনে পঞ্চাশের অধিক সদস্য রয়েছে। স্বেচ্ছাসেবামূলক অরাজনৈতিক সংগঠন হিসেবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশে উঠতি বয়সের শিক্ষিত কিশোর-তরুনদের উৎসাহিত করতে এই সংগঠনের প্রচেষ্টা অব্যহত থাকবে। 

কোন মন্তব্য নেই: