ধোবাউড়া প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হল। সকাল ১১টায় শুরু হয়ে হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। অত্র কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি বাবু হেরিশ ঘাগ্রা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম, মাজহারুল আহসান, আলী আকবর, আব্দুল কুদ্দুছ, প্রভাষক সুলতান মামুন রতন, আব্দুল হান্নান, জহিরুল ইসলাম ওরফে শাহ আলম ও সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের অন্যান্য প্রভাষকগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও আশরাফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজমুন্নাহার মৌ ও জান্নাতুল ফেরদৌস তাহমিনা।