ধোবাউড়ায় উপজেলা চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল
সুলতান মামুন : ১৫ ফেব্রুয়ারি শনিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে ৪র্থতম উপজেলা পরিষদ নির্বাচনে ধোবাউড়া উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোহাম্মদ মজনু মিয়া (স্বতন্ত্র),আব্দুল মান্নান আকন্দ (আওয়ামীলীগ মনোনীত), মোঃ ইসলাম উদ্দিন খান (আওয়ামীলীগ বিদ্রোহী) মোঃ হেলাল উদ্দিন (আওয়ামীলীগ বিদ্রোহী), মোঃ মজিবুর রহমান (আওয়ামীলীগ বিদ্রোহী), মোঃ মফিজ উদ্দিন,(বিএনপি) জি এম আজহারুল ইসলাম(বিএনপি) মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু (বিএনপি) মোঃ শামছুর রশিদ মজনু (বিএনপি), আজহারুল হক (বিএনপি), আব্দুল আউয়াল (বিএনপি সমর্থিত), ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন শওকত উসমান (আওয়ামীলীগ মনোনীত) মোঃ মোস্তফা কামাল হোসেন খান (আওয়ামীলীগ বিদ্রোহী), মোঃ জহিরুল ইসলাম তালুকদার (আওয়ামীলীগ বিদ্রোহী), মুঞ্জুরুল হক (আওয়ামীলীগ বিদ্রোহী), মোঃ আবুল ফজল (বিএনপি), মোঃ লুৎফর রহমান ফকির (বিএনপি), মোঃ জসমত আলী (বিএনপি), মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন আগষ্টিনা চিছিম(আওয়ামীলীগ মনোনীত), সেলিমা খাতুন (স্বতন্ত্র) নাছিমা খাতুন (স্বতন্ত্র) মোছাঃ হাসি আক্তার (স্বতন্ত্র), কাজল রেখা (আওয়ামীলীগ বিদ্রোহী)।
এদিকে মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে ধোবাউড়া উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনী আচরণবিধি অমান্য করে মিছিল করেছে অনেক প্রার্থী। তবে উপজেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, ১৮ তারিখে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধির ব্যাপারে বৈঠকে বসবেন। এরপর যদি কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন