বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

ধোবাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আন্তর্জাাতিক মানবাধিকার দিবস পালিত


ডেস্ক রিপোর্ট ঃ গতকাল বুধবার ধোবাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয় আন্তর্জাাতিক মানবাধিকার দিবস। “মানবাধিকার দিবস উদযাপনে আনে সমৃদ্ধি জীবন মানে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধোবাউড়া আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কমিটির উদ্যোগে কারিতাস , গাসু, বাগাছাস, টি ডব্লিও সহ বিভিন্ন সংগঠনের অংশ গ্রহনে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। টি ডব্লিও এর চেয়ারম্যান এডুয়ার্ড নাফাকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি ,সাংবাদিক এডভোকেট নীহার রঞ্জন পাল নেপাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কৃষিবিদ মিঃ সুমন মালাকার , আদিবাসীদের কবি মতিন্দ্র মানখিন, কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া কো-অডিনেটর অনন্যা সাংমা প্রমুখ সহ অত্র উপজেলার বিভিন্ন প্রত্রিকার সাংবাদিক বৃন্দ। 

কোন মন্তব্য নেই: