হালুয়াঘাট থেকে মোঃ আব্দুল হক লিটনঃ ৩০ মে বিকাল ৩ টায় ময়মনসিংহের
হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি গ্রামীন টাওয়ারের নিকটস্থ স্থানে অস্ত্র সহ
তিনজনকে আটক করেছে ময়মনসিংহ র্যাব ১৪। তাদের কাছ থেকে ইন্ডিয়ান ১টি পিস্তল
৩ রাউন্ড গুলি ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় র্যাব ১৪ এর
এডিশনাল এসপি মোঃ তাজুল ইসলাম জানান টাকার বিনিময়ে র্যাবের কাছে বিক্রয়ের
জন্য নিয়ে আসলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পুর্বগোবরাকুড়া গ্রামের
বিপন্ন রিছিলের পুত্র অনিক (২২) কালিয়ানিকান্দা গ্রামের লিটু দিওর পুত্র
তাংশু (১৯),পলাশতলা গ্রামের ইমপ্রোইন (১৮)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন